পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: আট ঘণ্টায় ভোট পড়েছে ৭৯ শতাংশ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: আট ঘণ্টায় ভোট পড়েছে ৭৯ শতাংশ

ফন্ট সাইজ:

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণের দিনে দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর তিনটা পর্যন্ত গড় ভোট পড়েছে ৭৮ দশমিক ৭৭ শতাংশ। বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ভারতের নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্যের বরাতে বিবিসি বলছে, মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ আসনে সবচেয়ে বেশি ভোট পড়েছে। সেখানে ৮৭ দশমিক ৫৩ শতাংশ ভোট পড়েছে। মুসলিম অধ্যুষিত এই আসন থেকেই এবার ভোটার তালিকায় সবথেকে বেশি নাম বাদ পড়েছিল।

এ ছাড়া রাজ্যের আর যে দুই আসনে দ্বিতীয় ও তৃতীয় সর্বাধিক নাম এসআইআর (ভোটার তালিকা সংশোধন) থেকে বাদ পড়ে, সেই লালগোলা ও ভগবানগোলা আসন দুটিতেও যথাক্রমে ৮৫ শতাংশ ও ৮৪ শতাংশ ভোট পড়েছে।

ওই তিন অঞ্চল থেকে বিবিসির সংবাদদাতারা জানান, বহু পরিযায়ী শ্রমিক অন্য রাজ্য থেকে শুধু ভোট দেওয়ার জন্যই বাড়ি ফিরেছেন।

বিবিসির রিপোর্টে বলা হয়েছে, ওই তিনটি এলাকার মানুষদের মধ্যে আশঙ্কা ছিল যে এবার ভোট না দিতে পারলে ভোটার তালিকা থেকে তাদের নাম কেটে দেওয়া হতে পারে। তাই তারা কাজের পরোয়া না করেই বাড়ি ফিরেছেন।

এ ছাড়া রাজ্যের বিদায়ী বিধানসভায় বিরোধী-দলনেতা শুভেন্দু অধিকারী যে নন্দীগ্রাম আসন থেকে লড়ছেন, সেখানে স্থানীয় সময় বিকেল ৩টা পর্যন্ত ভোটদানের হার ছিল ৮১ দশমিক ৩ শতাংশ।
তবে এবারে রাজ্যের সবথেকে কম ভোটদানের হার পুরুলিয়া আসনে। সেখানে বিকেল ৩টা পর্যন্ত ভোট পড়েছে ৭২ দশমিক ২২ শতাংশ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন