নবীগঞ্জে কলেজছাত্র হত্যাকাণ্ডে প্রধান আসামি’সহ তিনজন গ্রেপ্তার

ফন্ট সাইজ:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বেগমপুর গ্রামে জায়গা দখলকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে কলেজছাত্র মনজুর মিয়া হত্যাকাণ্ডের ঘটনার প্রধান আসামি হেলাল মিয়া’সহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের তাহিরপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ধৃত হেলাল মিয়া ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। অপর দুইজন হলো- নাসির মিয়া ও মাসুম মিয়া। তারা উভয়ই করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, কলেজছাত্র মনজুর মিয়া হত্যাকাণ্ডের পর থেকেই নবীগঞ্জ থানা পুলিশ জড়িতদের গ্রেপ্তারে হণ্যে হয়ে খোঁজে। বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ সুনামগঞ্জের তাহিরপুর এলাকা থেকে মামলার প্রধান আসামি হেলাল মিয়া, তার সহযোগী নাসির মিয়া ও মাসুম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ঘটনার ৫ ঘন্টার ব্যবধানে পুলিশ আরও দুইজনকে সিলেট থেকে গ্রেপ্তার করে। এ পর্যন্ত উক্ত হত্যা মামলায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, রোববার (১৯ এপ্রিল) উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর এলাকায় জায়গা দখল নিয়ে খলিল মিয়া ও হেলাল মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে প্রতিপক্ষের আঘাতে খলিল মিয়ার কলেজ পড়ুয়া ছেলে মনজুর মিয়া (২২) নিহত হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হলে পুলিশ এ পর্যন্ত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন