নিউইয়র্ক উত্তর বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

নিউইয়র্ক উত্তর বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে । স্থানীয় সময় মঙ্গলবার ব্রঙ্কসের একটি রেস্টুরেন্টে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন । সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্যকালে প্রধান অতিথি সকল দ্বিধা বিভক্তি ভুলে বিএনপির বর্হিবিশ্বে বিএনপিকে শক্তিশালী করতে নেতাকর্মীদের আহ্বান জানান ।


বিগত দিনে বিএনপি স্বৈরাচার বিরোধী আন্দোলন ও নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় অনেক স্থানে কমিটি গঠন  সম্ভব হয়নি উল্লেখ করে আনোয়ার হোসেন খোকন জানান, খুব দ্রুত সকল দেশে দল পুনঃগঠনর কাজ শুরু করা হবে ।
অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট বিএনপির প্রাক্তন কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূইয়া, বিএনপি চেয়ারপারসন এর বৈদেশিক উপদেষ্টা কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) এর সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সাধারণ সম্পাদক বদিউল আলম,  নিউইয়র্ক মহামগর (উত্তর) বিএনপির সিনিযার সহ সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন,নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিযার সহ সভাপতি জসীম উদ্দিন ভিপি,  বিএনপি নেতা আব্দুর সবুর, ডাঃ আব্দুস সবুর,  জাফর তালুকদার ও এবাদ চৌধুরী।
শুরুতে কোরআন তেলওয়াত করেন আশিকুল হক ।
স্বাগত বক্তব্য রাখেন সিনিযার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া এবং জুলাই আন্দোলনসহ বিগত স্বৈরাচারী সরকারের আমলে নিহত সকল নেতাকর্মীদের জন্য শোক প্রস্তাব পেশ করেন বিএনপি নেতা শরিফুল খালিশদার, মোনাজাত করেন মোমতাজ আহমদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা ইমরান শাহ রন, মোহাম্মদ সোলেমান ও মঈন উদ্দিন নটু। কর্মীসভায দলকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন সিন্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন ॥

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন