সুনামগঞ্জে অর্ধকোটি টাকার স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৫

ফন্ট সাইজ:

সুনামগঞ্জে প্রায় অর্ধ কোটি টাকার স্বর্ণালংকার, নগদ টাকা ও বিদেশি মুদ্রা (ডলার) চুরির অভিযোগে এক স্বর্ণ ব্যবসায়ী সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, সমপ্রতি সুনামগঞ্জ সদর উপজেলায় একটি বাসা থেকে উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও ডলার চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- পৌরসভার উত্তর আরফিননগর (পশ্চিম বাজার) এলাকার কবির আহমদের ছেলে মো. ময়না মিয়া (৩২), নতুন হাছননগর এলাকার তাজ উল্লার ছেলে বাচ্চু মিয়া (৪৮), রায়পাড়া এলাকার রাজেন্দ্র বণিকের ছেলে বিষ্ণু বণিক (৬৩), পূর্ব তেঘরিয়া এলাকার জাহের আলীর ছেলে জাবেদ হোসেন এবং উত্তর আরেফিননগর এলাকার ময়না মিয়ার মেয়ে লিজা বেগম (২৬)।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রতন শেখ জানান, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, চুরির ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন