চকরিয়ায় যুবকের লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে সাকিব (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার এলাকাবাসী বেড়িবাঁধের পাশে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত যুবক উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড দক্ষিণ হাজিয়ান আলীপাড়া এলাকার কফিল উদ্দিনের ছেলে। লাকাবাসীর ধারণা, দুর্বৃত্তরা তাকে হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এটি হত্যাকাণ্ড না কোন দুর্ঘটনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন