রমজান মাসে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

রমজান মাসে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

ফন্ট সাইজ:

রমজান মাসে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্টের এই আদেশের ফলে ১৮ ফেব্রুয়ারি থেকে অর্থাৎ পুরো রমজান মাস সব মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ থাকবে।

গত ৫ জানুয়ারি রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। যার প্রেক্ষিতে এই আদেশ আসে।


এমদাদ

৩ মাস আগে

স্কুল বন্ধ থাকায় কোচিং সেন্টার গুলো রমরমা ব্যবসায় মেতে থাকবে। সেদিকেও দৃষ্টি রাখা দরকার।।

Touhid

৩ মাস আগে

প্রাথমিকের শিক্ষক এবং শিক্ষার্থীরা যদি রোজা রাখতো তাহলে অবশ্যই সেটা বন্ধ রাখা হতো তারা রোজা রাখে না তাই বন্ধ হবে না।

মিজানুর রহমান চৌধুরী

৩ মাস আগে

প্রাথমিক বিদ্যালয়ের কি হবে?

NAZRUL ISLAM

৩ মাস আগে

IT IS VERY GOOD DECESSION

মিজান

৩ মাস আগে

আল হামদু লিল্লাহ। রোজায় বাচ্চাদের পক্ষে ক্লাস করা খুবই কঠিন কাজ ছিল। শিক্ষকরা কষ্ট পেতেন। রাষ্ট্রের মধ্যে লুকিয়ে থাকা
গণবিরোধী কর্মকর্তাগণ এমন অমানবিক সিদ্ধান্ত দিয়েছিল। বিচারপতিদের ধন্যবাদ।

শফিকুল আলম বুলবুল

৩ মাস আগে

বাংলাদেশ একটা মুসলিম দেশ।এদেশে রোজার প্রথম থেকেই সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা উচিত। ❤️🇧🇩

mahamud

৩ মাস আগে

প্রাথমিক বিদ্যালয় বন্ধের বিষয়ে

মনির

৩ মাস আগে

প্রাথমিক বিদ্যালয় বন্ধের বিষয়ে কিছু লিখেন।

মন্তব্য করুন