ডোমারে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

ফন্ট সাইজ:

নীলফামারীর ডোমারে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সন্তানকে পুলিশে দিয়েছেন এক অসহায় বাবা। পরে ভ্রাম্যমাণ আদালত সেই ছেলেকে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করেছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী এই দণ্ড ও জরিমানার আদেশ প্রদান করেন। মঙ্গলবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি দোলাপাড়া গ্রামের মো. নজরুল ইসলাম তার ছেলে মো. ওয়াহিদকে পুলিশের হাতে তুলে দেন। পরিবারের সদস্যরা বলেন, ওয়াহিদ দীর্ঘদিন ধরে মাদকসেবন করে আসছিল। তাকে মাদকসেবন থেকে বিরত রাখতে গেলে সে পরিবারের সদস্যদের মারধরসহ ঘরের মালামাল ভাঙচুর করতো। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়াহিদের ঘর থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে সে দোষ স্বীকার করায় ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন