মানিকগঞ্জের সিংগাইরে হঠাৎ এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার সকালে আকস্মিকভাবে সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও শাহরাইল উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন শিক্ষামন্ত্রী। তবে এ সময় মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। এ সময় মন্ত্রী বিভিন্ন পরীক্ষার কক্ষ পরিদর্শন করেন এবং পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলার খোঁজখবর নেন। এ ছাড়া নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্রের সচিব ও শিক্ষকসহ দায়িত্বরত কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার পপি, থানার ওসি মাজহারুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তবে শিক্ষামন্ত্রী মানিকগঞ্জে এসএসসি কেন্দ্র পরিদর্শনে আসবেন এমন তথ্য প্রশাসনিক কর্মকর্তাদের কাছে ছিল না বলে জানা গেছে। পাশাপাশি জেলায় কর্মরত কোনো গণমাধ্যমকর্মীরাও অবগত ছিলেন না।
মানিকগঞ্জে আকস্মিকভাবে শিক্ষামন্ত্রীর পরীক্ষার কেন্দ্র পরিদর্শন
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
২২ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
