সিরাজগঞ্জে ডিজেল মজুত করায় ব্যবসায়ীর কারাদণ্ড

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের বেলকুচিতে অবৈধভাবে ডিজেল তেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার ৭৪৪ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার শেরনগর বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান এ দণ্ড দেন।
আফরিন জাহান জানান, গোপন এক সংবাদের ভিত্তিতে মেসার্স রবিউল এন্টারপ্রাইজে তল্লাশি করা হয়। এ সময় সেখানে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৭৪৪ লিটার ডিজেল পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড ও মজুতকৃত ডিজেল জব্দ করা হয়। এ সময় বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর, উপজেলা প্রশাসন ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন