বরগুনার আমতলীতে ১২ হাজার ৬০ জন কৃষককে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে গোলপাতার চারা, ভার্মি কম্পোস্ট এবং উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষকদের মাঝে এসব বিতরণ করে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রণোদন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। উপজেলায় এ বছর গোলপাতার প্রণোদনা ৬০ জন কৃষককে ২০১ একটি করে চারা এবং ৮০ কেজি ভার্মি কম্পোস্ট সার ১২ হাজার কৃষককে উফশী আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রতি কৃষক ৫ কেজি বীজ ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার মো. রাসেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা বন কর্মকর্তা আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক মো. মনিরুল ইসলাম প্রমুখ। এ সময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আমতলীতে ১২ হাজার কৃষককে সার ও বীজ বিতরণ
আমতলী (বরগুনা) প্রতিনিধি
২২ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
