মানিকগঞ্জের সদর উপজেলার জয়নগর গ্রামের সবার প্রিয় প্রাক্তন স্কুলশিক্ষক মোহাম্মদ চাঁদ মিয়া আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকালে নিজ বাড়িতেই তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সহ নানা রোগে ভুগছিলেন সাবেক এই শিক্ষক। মৃত্যুকালে তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন এই শিক্ষকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
মঙ্গলবার বাদ আসর মরহুমের ৩০ বছরের প্রিয় কর্মস্থল জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে জানাজা অনুষ্ঠিত হয়। এলাকার সবার প্রিয় এই শিক্ষকের জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। হাজারো গ্রামবাসীর শ্রদ্ধা আর ভালোবাসায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
জয়নগর গ্রামের শিক্ষক চাঁদ মিয়া আর নেই, বিমানমন্ত্রীর শোক
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
২২ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
