কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষা কেন্দ্রে ফেসবুক লাইভে এমপি

কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষা কেন্দ্রে ফেসবুক লাইভে এমপি

ফন্ট সাইজ:

কুমিল্লার হোমনা উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে নিয়ম ভেঙে কেন্দ্রে প্রবেশ করে সরাসরি ফেসবুক লাইভ সম্প্রচার করেছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। মঙ্গলবার পরীক্ষার শুরুতেই সরকারি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। যা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
জানা যায়, এসএসসি পরীক্ষার সময় কঠোর নিরাপত্তা ও নির্দিষ্ট বিধিনিষেধ থাকা সত্ত্বেও এমপি সেলিম ভূঁইয়া কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে কেন্দ্রের ভেতরের পরিবেশ ও কার্যক্রম দেখাতে থাকেন। এ সময় তিনি শিক্ষার্থীদেরকে পরীক্ষা সহজ হয়েছে কি না, তারা কেমন পরীক্ষা দিচ্ছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এতে শিক্ষার্থীরা বিব্রতবোধ করেন এবং তাদের মূল্যবান সময় নষ্ট হয় বলে অভিযোগ করেন।
পরীক্ষা চলাকালীন এমন কর্মকাণ্ড শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত নীতিমালার পরিপন্থি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভেতরে অননুমোদিত প্রবেশ এবং ডিজিটাল মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজীব মাহমুদ বলেন, নির্দিষ্ট শিক্ষক ও কেন্দ্র সচিব ছাড়া ভেতরে কেউ প্রবেশ করার নিয়ম নেই। সেক্ষেত্রে তাদেরকেও এনালগ ডিভাইস ব্যবহার করতে হবে। কোনো ডিজিটাল মেশিন কিংবা ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না। এমনকি কেন্দ্র সচিব ও কোনো ডিজিটাল ডিভাইস ব্যাবহার করতে পারবে না। হোমনা উপজেলা নির্বাহী অফিসার মো. শহীদুল ইসলাম বলেন, কেন্দ্রের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। যে আইডি থেকে লাইভ দিয়েছে আমরা ওনাকে অবহিত করেছি। আপনারা ওনার সঙ্গে কথা বলেন। এ বিষয়ে জানতে চাইলে এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, এসএসসি পরীক্ষার্থীদের খোঁজ নিতে কেন্দ্রে গিয়েছিলাম। সব কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এলাকার প্রতিনিধি হিসেবে এটুকু খোঁজ তো আমি নিতেই পারি।

হারুন আল রশিদ

১ মাস আগে

সব কিছুই যেন খেল তামাশার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একজন প্রাক্তন অধ্যক্ষ এমপি পরীক্ষা নামক অনুষ্ঠানের গাম্ভীর্য ও গুরুত্ব বুঝতে ব্যর্থ হবেন কেন? --যেখানে নিরবতা বজায় রাখা পরীক্ষার্থীগণের মনোসংযোগ ধরে রাখার প্রধান অনুসঙ্গ হয়।

Akhlaqur chowdhury Rahman

১ মাস আগে

I can't imagine this kind of irresponsible person how come got the nomination & elected as mp?

মন্তব্য করুন