সুন্দরবনে চরপাটা জালের পারমিট নিয়ে নিষিদ্ধ বেন্দিজাল দিয়ে মাছ ধরার অপরাধে ৩ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট হতে নিষিদ্ধ বেন্দিজাল, ৩টি নৌকাসহ মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে সুন্দরবনের অভ্যন্তরে শিবসা নদীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলো- নলিয়ান এলাকার জামাল মোল্লা, জাকিরুল ও নুর মোহাম্মদ মোল্লা। অভিযান পরিচালনা করেন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে আদাচাই টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদী হয়ে বন অপরাধ আইনে মামলা দায়ের করেছে। আটক জেলেদের আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।
সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকার ৩ জেলেসহ নৌকা আটক
কয়রা (খুলনা) প্রতিনিধি
২২ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
