সিলেটের গোয়াইনঘাটে ১২টি পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় গোয়াইনঘাট উপজেলা থেকে ২ হাজার ৫১৬ জন পরীক্ষার্থী হলেও প্রথম দিনেই অনুপস্থিত থাকে ৪৩ জন। মঙ্গলবার সকাল ১০টা থেকে শান্তিপূর্ণ পরিবেশেই এসএসসি পরীক্ষা শুরু হয়ে কোন বিরতি ছাড়াই ১টায় শেষ হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রথম দিনে এসএসসিতে ২৮ জন ও দাখিলে ১৫ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন। উপজেলার বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে। প্রতিটি কেন্দ্রে পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত অভিভাবকদেরকে বাহিরে অপেক্ষা করতে দেখা যায়। এদিকে, পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক, গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন-কেন্দ্র গুলোতে আমাদের কঠোর নজরদারি রাখা হয়েছে। কোন প্রকার অনিয়ম অভিযোগের ঘটনা ঘটেনি।
এসএসসি পরীক্ষা
গোয়াইনঘাটে প্রথম দিনেই অনুপস্থিত ৪৩ শিক্ষার্থী
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
২২ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
