সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু
ছবি: সংগৃহীত

সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

ফন্ট সাইজ:

সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে এ পরীক্ষা শুরু হয়। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হয়ে পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। এরপর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত হবে ব্যবহারিক পরীক্ষা।

অন্যদিকে দাখিল পরীক্ষা শুরু হয়েছে কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ে পরীক্ষা দিয়ে। পরীক্ষা চলবে ২৪ মে পর্যন্ত । আর ৭ থেকে ১৪ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে।

নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় নিচ্ছে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন