নওগাঁয় স্বামী-স্ত্রীসহ ২ সন্তানকে গলাকেটে হত্যা

নওগাঁয় স্বামী-স্ত্রীসহ ২ সন্তানকে গলাকেটে হত্যা

ফন্ট সাইজ:

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় স্বামী-স্ত্রীসহ ২ সন্তানকে গলাকেটে হত্যা করা হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) ও তিন বছরের কন্যা সাদিয়া আক্তার।

নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এক দম্পতি ও তাদের দুই সন্তানকে গলা কেটে হত্যা করা হয়েছে। বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন