শেষ ওয়ানডেতে দলে তানজিম

শেষ ওয়ানডেতে দলে তানজিম

ফন্ট সাইজ:

সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে সুযোগ পেলেন তানজিম হাসান সাকিব। পিঠের চোট কাটিয়ে দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরলেন এই পেসার। গতকাল ১৬ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পিঠের সমস্যার কারণে গত মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হয়নি ২৩ বছর বয়সী তানজিমের। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে দলের বাইরে ছিলেন তিনি। তবে চোট থেকে পুরোপুরি সেরে ওঠায় এবং ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় নির্বাচকরা তানজিমকে শেষ ম্যাচের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন। গত বছরের অক্টোবরে আবুধাবিতে বাংলাদেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেন তানজিম। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি এখন ১-১ সমতায়। বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে সিরিজ নির্ধারণী ম্যাচটি।

তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন