মিরপুরে নাহিদ রানার ৫ উইকেটের পর তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে চড়ে ৮৭ বল হাতে রেখে ৬ উইকেটের বড় জয় পেলো বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে সমতা আনলো লাল-সবুজের প্রতিনিধিরা। একই মাঠে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক বাংলাদেশকে ২৬ রানে হারায় নিউজিল্যান্ড।
টস জিতে আগে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডকে শুরু থেকে চাপে রাখেন পেসার নাহিদ রানা। ক্যারিয়ারের ১১তম ওয়ানডে খেলতে নেমে দ্বিতীয় ‘ফাইফার’-এর দেখা পান চাপাইনবাবগঞ্জের এ পেসার। মাত্র ৩২ রান খরচায় তিনি একাই শিকার করেন ৫ উইকেট। ওপেনার নিক কেলির লড়াকু ৮৩ রান ও মুহাম্মদ আব্বাসের ১৯ রানে ভর করে ৮ বল বাকি থাকতে ১৯৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। শরিফুল ইসলাম ৩২ রানে ২ উইকেট নেন।
১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ ওভারের মধ্যে দলীয় ২১ রানে সাইফ হাসান ও সৌম্য সরকারকে হারিয়ে ধাক্কা খায় বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর ১১০ রানের অনবদ্য জুটিতে ম্যাচে ফেরে স্বাগতিকরা। তানজিদ ৭৬ রানের এক ঝকঝকে ইনিংস খেলে আউট হলেও শান্ত ফিফটি (৫০) পূর্ণ করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। শেষ দিকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয় দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ষষ্ঠ উইকেটে ৩২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। হৃদয় ৩০ ও মিরাজ ৮ রানে অপরাজিত থাকেন। বল হাতে থাকার হিসেবে এটি নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় বড় জয়। এর আগে ২০২৩ সালে নেপিয়ারে ২০৯ বল হাতে রেখে জিতেছিল টাইগাররা। সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
মিরপুরে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ
স্পোর্টস রিপোর্টার
খেলা
১ মাস আগে
২০ এপ্রিল (সোমবার), ২০২৬, ৭ঃ৪১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
