বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করলেন তারেক রহমান

প্রধানমন্ত্রীর উদ্বোধন

বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করলেন তারেক রহমান

ফন্ট সাইজ:

আজ বগুড়াবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হলো। নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের নামফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো বগুড়া সিটি কর্পোরেশন। এই ঐতিহাসিক মুহূর্তের মাধ্যমে বগুড়া পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হলো, যা এই অঞ্চলের উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করবে।

সোমবার বেলা ১২টা দশ মিনিটে একটি লাল মখমলের পর্দা সরিয়ে মার্বেলের নামফলকটি উন্মোচন করেন প্রধানমন্ত্রী। বগুড়া একটি ঐতিহ্যবাহী এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ অঞ্চল। পৌরসভা থেকে একে সিটি কর্পোরেশনে রূপান্তর করা সময়ের দাবি ছিল। আজকের এই উদ্বোধনের মধ্য দিয়ে বগুড়াবাসীর নাগরিক সেবার মান বাড়বে, রাস্তাঘাট উন্নত হবে এবং পরিকল্পিত নগরায়ন ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। 

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী উপস্থিত জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এই উদ্বোধনের মধ্য দিয়ে বগুড়াবাসী নতুন আশা ও উদ্দীপনা খুঁজে পেয়েছে। প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধির ফলে স্থানীয় সমস্যার দ্রুত সমাধান এবং টেকসই উন্নয়ন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন