দেশজুড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

দেশজুড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

ফন্ট সাইজ:

দেশজুড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সোমবার থেকে এ কর্মসূচি শুরু হয়। এদিন সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দা পার্কের লিটল অ্যাঞ্জেলস সেমিনারি স্কুলে স্থাপিত একটি কেন্দ্রে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় এই কর্মসূচির উদ্বোধন করবেন।

এর আগে গত ৫ এপ্রিল ১৮টি জেলার ৩০টি উচ্চ-ঝুঁকিপূর্ণ উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করেছিল। পরে ১২ এপ্রিল থেকে এই কর্মসূচি ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, ময়মনসিংহ ও বরিশাল—এই চার সিটি করপোরেশনে সম্প্রসারণ করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন