দিনাজপুর শহরের একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় এক দম্পতির দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। রোববার দিবাগত মধ্যরাতে সুইহারি আশ্রমপাড়া এলাকায় নিজ ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন-সুইহারি আশ্রমপাড়া এলাকার বাসিন্দা তপন সরকার (৫০) এবং তার স্ত্রী লতা রানী সরকার (৪২)।
স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাত ১২টার পর তপন রায়ের বাড়িতে আগুন দেখতে পায় প্রতিবেশীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পুড়ে যাওয়া ঘর তল্লাশি করতে গিয়ে মেঝেতে ওই দম্পতির মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
এলাকাবাসীর আরো জানান, এই দম্পতির দু’টি সন্তান রয়েছে। অগ্নিকাণ্ডের সময় তারা কোথায় ছিল বা তাদের বর্তমান অবস্থা সম্পর্কে তাৎক্ষণিক বিস্তারিত জানা যায়নি। এদিকে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে ফায়ার সার্ভিস বা এলাকাবাসী তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি নূরনবী জানান, মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, বাড়িতে আগুনের প্রকৃত উৎস কী এবং দম্পতি কীভাবে মারা গেলেন, তা নিশ্চিত হতে তদন্ত শুরু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এবং অগ্নিকাণ্ডের নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা রান্নার গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
দিনাজপুরে একটি বাসা থেকে দগ্ধ দম্পতির মরদেহ উদ্ধার
দিনাজপুর প্রতিনিধি
অনলাইন
১ মাস আগে
২০ এপ্রিল (সোমবার), ২০২৬, ১০ঃ৫৩ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

হেদায়েত উল্লাহ
১ মাস আগেউদ্ভট খবর।