প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন তারেক রহমান। সোমবার সকালে রাজধানী ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে তিনি কিছুক্ষণ আগে সরাসরি বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। সকাল থেকেই ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সংবলিত বিশেষ বাসে চড়ে প্রধানমন্ত্রীকে তার জন্মভূমিতে প্রবেশ করতে দেখে রাস্তার দু’পাশে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।
দীর্ঘ ১৯ বছর পর পৈতৃক নিবাস গাবতলীর বাগবাড়ীতে তার এই আগমনকে কেন্দ্র করে পুরো জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।
সফরকালে আজ প্রধানমন্ত্রী জেলাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করে বগুড়া পৌরসভাকে আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশন হিসেবে উদ্বোধন করবেন। এছাড়া তিনি বগুড়া জজ কোর্টে ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের উদ্বোধন এবং জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন করবেন।
বিকালে গাবতলীর বাগবাড়ীতে নিজ পৈতৃকভিটায় ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা বড় ধরনের উন্নয়ন ঘোষণার অপেক্ষায় রয়েছেন।
বগুড়ায় পৌঁছেছেন তারেক রহমান
ভ্রাম্যমাণ প্রতিনিধি, বগুড়া থেকে
অনলাইন
১ মাস আগে
২০ এপ্রিল (সোমবার), ২০২৬, ১০ঃ৪৭ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

মো: মাহবুবুল আলম
১ মাস আগেcongratulation