হয় তেলের বাজার উন্মুক্ত কর, নয়তো খেসারত দাও

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট

হয় তেলের বাজার উন্মুক্ত কর, নয়তো খেসারত দাও

ফন্ট সাইজ:

হরমুজ প্রণালিতে কখনোই বিনা মূল্যে নিরাপত্তা পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এক্সে দেয়া এক পোস্টে রেজা আরেফ বলেন, ‘ইরানের জ্বালানি তেল রপ্তানিতে কেউ প্রতিবন্ধকতা তৈরি করবে, আবার অন্যদের জন্য বিনা মূল্যে নিরাপত্তা প্রত্যাশা করবে—এটা হতে পারে না। পছন্দটা সুস্পষ্ট—হয় সবার জন্য উন্মুক্ত তেলের বাজার, নয়তো সবার জন্যই বড় ধরনের খেসারতের ঝুঁকি নিতে হবে’।

রেজা আরেফ আরও বলেন, ‘বিশ্ববাজারে জ্বালানির দামের স্থিতিশীলতা নির্ভর করছে ইরান ও এর মিত্রদের ওপর থেকে অর্থনৈতিক ও সামরিক চাপের নিশ্চিত ও টেকসই অবসানের ওপর।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন