মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ আসামির পক্ষে অভিযোগ গঠনের শুনানি হবে ২৩ এপ্রিল। আজ রোববার অভিযোগ গঠনের পক্ষে প্রসিকিউশন তাদের যুক্তি উপস্থাপন করেছেন। পরে, শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন জানায় প্রসিকিউশন। রোববার প্রসিকিউশনের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেন।
এর আগে, গত ৪ মার্চ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল পলাতক ১২ আসামিকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। চলতি বছরের ১৯ জানুয়ারি তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের দেয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা-সাইনবোর্ড এলাকায় ১০ জনকে হত্যা করা হয়। ছাত্র-জনতার আন্দোলনে আসামিরা সবাই অস্ত্রধারী ছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শামীম ওসমানসহ ১২ জনকে আসামি করে মানবতাবিরোধী অপরাধের ৩টি পৃথক অভিযোগ আনা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধ
শামীম ওসমানসহ ১২ আসামিপক্ষের অভিযোগ গঠনের শুনানি ২৩ এপ্রিল
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
১৯ এপ্রিল (রবিবার), ২০২৬, ১২ঃ৩৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
