জ্বালানি তেলের দাম বাড়লো

জ্বালানি তেলের দাম বাড়লো

ফন্ট সাইজ:

দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। শনিবার রাত ১২টার পর থেকে এই দাম কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হবে।
ডিজেলে লিটারে ১৫ টাকা, কেরোসিনে লিটারে ১৮ টাকা, অকটেনে লিটারে সর্বোচ্চ ২০ টাকা এবং পেট্রোলে লিটারে ১৯ টাকা দাম বেড়েছে।

সিরু

১ মাস আগে

তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আরো আগে নেওয়া উচিত ছিলো। কারন
জামাতি রাজাকারেরা তেল চুরি করে এবং তেল নিয়ে মিথ্যা খবর প্রচার করে দেশে সংকট সৃষ্টি করছে এতে তেলের দাম বৃদ্ধি না করার সুবিধা থেকে দেশের মানুষ বঞ্চিত হচ্ছে।

M.H Bari

১ মাস আগে

তেলের পর্যাপ্ত মজুদ থাকলে দাম বাড়ানোর কি দরকার? আর যদি দাম বাড়ান তাহলে তেল বিতরণে রেশনিং এর কি প্রয়োজন?

Ahmed Ashab Ferdous

১ মাস আগে

দাম আরও আগেই বাড়ানোর দরকার ছিল, তাহলে এত মজুদ করতে পারতো না। এর উপর আর এক তামাশা হচ্ছে Fuel Pass BD application. এতে প্রথমে নিজের গাড়ি রেজিস্ট্রেশন করাতে হয় কিন্তু App-এ দেখা যাচ্ছে “হ”, “ল” ও “এ” ছাড়া আর কোন সিরিয়াল নেই। তার মানে এই app-এর মাধ্যমেও মজুদ হচ্ছে। কিছু গাড়ি বারবার তৈল নিতে পারছে। কেউ দেখার নেই। সবাই “দেশের কাজে” এত ব্যস্ত যে আমার / আমাদের মতো কারও অসুবিধা দেখার সময় নেই।

Nadim Ahammed

১ মাস আগে

It’s too late. You can’t understand the real situation. একই বাইক বারবার যাচ্ছে, তেল দেওয়ার সঙ্গে সঙ্গে উপচে পড়ছে, এরকম নানান ঘটনা তো আসলে আছে। সবার প্রতি আহ্বান জানাব, আমাদের সংকট আছে কিন্তু আমরা যদি এ ধরনের ‘প্যানিক বায়িং’ করতে থাকি, তাহলে এটি সংকটে রূপ নেবে।

hossain md amir

১ মাস আগে

তার মানে এখনো সংকটে রূপ নেয় নাই

শান্ত চৌধুরী

১ মাস আগে

একটি পত্রিকায় দেখলাম সরকার নতুন তেলের দাম নির্ধারণ করায় তেল পাম্প মালিক সমিতি সরকারকে সাধুবাদ জানিয়েছে। এই সাধু বাদের রহস্য কি ? তবে কি তেল পাম্পের মালিকরা অবৈধ তেল মজুদ করে সংকট সৃষ্টির হোতা। কখনো দেখিনি তেল পাম্পের মালিকরা তেলের মূল্য বৃদ্ধির ফলে সরকারকে সাধুবাদ জানায় ।

Sirajul

১ মাস আগে

Akon arek dofa sokol jiniser dam briddi pabe

Sakhawat Hossain

১ মাস আগে

অনেক আগেই উচিত ছিলো দাম বাড়ানো ।
কারণ সব দেশেই দাম বেড়েছে ।।

No name

১ মাস আগে

Good, তেলের মূল্য বৃদ্ধি দুই মাস পূর্তি উৎসব এর বোনাস? অবশেষে সিন্ডিকেট বিজয়ী? সমঝোতা?

মন্তব্য করুন