আল্লাহ আমার অনেক ধৈর্য পরীক্ষা নিয়েছেন

ভোটের দিনের কথা স্মরণ করে মির্জা আব্বাস

আল্লাহ আমার অনেক ধৈর্য পরীক্ষা নিয়েছেন

ফন্ট সাইজ:

সংসদ নির্বাচনের দিনের মুহুর্ত স্মরণ করে ঢাকা-৮ আসনে জয়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলে, ভোটের দিন সবচেয়ে চিন্তার মুহূর্ত ছিলো। যখন শুনলাম কোনো কোনো কেন্দ্রে তারা আমাদের ব্যালট বাতিল করে দিচ্ছেন। এটাই ছিল সবচেয়ে চিন্তার মুহূর্ত। আমি বলেছিলাম আল্লাহ আমার অনেক ধৈর্য পরীক্ষা নিচ্ছেন। শেষ পর্যন্ত প্রমাণ হলো ধৈর্যের ফল ভালো হয়। তবে এটা খুব কষ্টকর ব্যাপার ছিল। শনিবার দুপুরে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে তিনি ভোটারদের কাছে কৃতজ্ঞতাও জানান।


আব্বাস বলেন, নির্বাচন একটা আনন্দ ও উৎসবের ব্যাপার। যুদ্ধক্ষেত্র নয়। কিন্তু কেউ কেউ যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে, যা কাম্য নয়। আসলে নির্বাচনের ক্ষেত্রটাকে নির্বাচনী ক্ষেত্রই রাখা উচিত। অথচ এটাকে প্রথম থেকে যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলা হয়েছে। শুধুমাত্র নিজেকে হাইলাইটেড করার জন্য। আর কিছু নয়।


জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এবারের নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ভোট দিয়েছেন ভোটাররা। তারা আমাকে সমর্থন দিয়েছেন। এজন্য তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।
ঢাকা-৮ এর ফলাফল নিয়ে দেশবাসীর আগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, মানুষের আগ্রহের কারণ হলো এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নির্বাচন করেছে। তিনি কারও কারও দ্বারা খুব বিরক্ত হচ্ছেন। এ জন্য মানুষের আগ্রহটা বেশি ছিল। কারণ জনসম্মুখে যেভাবে আমাকে গালিগালাজ করা হয়েছে, এটা মানুষ আশা করেনি। এ কারণে ফলের জন্য অপেক্ষা করেছিলেন তারা।
মির্জা আব্বাস বলেন, ভোটের মাঠে আসলে আমি কোনো কৌশল অবলম্বন করিনি। তবে মানুষের সামনে আমার সম্পর্কে একটা ন্যারেটিভ তৈরি করেই সে নিজেকে হাইলাইটেড করেছে। কিন্তু এটা অপকৌশল। তার জীবনে এটা প্রথম নির্বাচন হতে পারে। কিন্তু আমি তো একটা করিনি। আমার সঙ্গে আগেও অনেক বাঘা-বাঘা প্রার্থী ছিলেন। কিন্তু এই নির্বাচনটা একটু ব্যতিক্রম হয়ে গেছে।

মোঃ সুলতান মাহমুদ তালুকদার

৩ মাস আগে

পাটোয়ারী একচেটিয়া কথা বলে গিয়েছেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয় নাই বলে মির্জা সাহেবের ভোট কমে গেছে। নির্বাচনী মাঠে পাল্টা জবাব না দিলে ভোট কমে যায়।

Anowar Hossain

৩ মাস আগে

Mirza Abbas is a institute, he should be respected

মন্তব্য করুন