গোলাম মোর্শেদের কথায় তরুণ মুন্সীর কণ্ঠে লাকী আখন্দের গান

গোলাম মোর্শেদের কথায় তরুণ মুন্সীর কণ্ঠে লাকী আখন্দের গান

ফন্ট সাইজ:

সময়টা ১৯৯৮ সাল। দেশীয় সংগীত জগতের অন্যতম কিংবদন্তি লাকী আখন্দ তখন প্রায় নিয়মিতই সন্ধ্যার পর গানের আড্ডায় মেতে উঠতেন ধানমণ্ডির অফিসে। অফিসটি ছিল দেশের আরেক প্রথিতযশা গুণী গীতিকার গোলাম মোর্শেদের। সেখানেই কোনো এক সন্ধ্যায় তারই জন্য লেখা গোলাম মোর্শেদের একটি গান সুর করেছিলেন এই কিংবদন্তি। কিন্তু নানা কারণে আর গানটি তার গাওয়া হয়ে ওঠেনি। ৩৪ বছর আগে লেখা ও সুর করা ‘যার কাছে মন রেখে’ সেই গানটিই এবার মুক্ত হলো তরুণ মুন্সীর কণ্ঠে। গোলাম মোর্শেদ বলেন, আমার জীবনের একটা বড় অংশ জুড়ে আছেন লাকী ভাই। তাকে ভেবেই অনেক গান আমার লেখা হয়েছে। ‘যার কাছে মন রেখে’ গানটি দেখার পর লাকী ভাই নিজেই সুর করেছিলেন সেসময়। কিন্তু তার গাওয়া হয়ে ওঠেনি। একটা সময় মনে হলো গানটি যদি প্রকাশ করতেই হয় লাকী ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তবে তরুণ মুন্সীর চাইতে ভালো কেউ গাইতে পারবে না এটি।

আমার সেই বিশ্বাস তরুণ রেখেছে। গানটির গায়ক তরুণ মুন্সী বলেন, লাকী ভাইয়ের জন্য লেখা গান আমি কখনো গাইবো- তা স্বপ্নেও ভাবিনি। ছোটবেলা থেকে যার গান শুনে বড় হয়েছি , যাকে অনুসরণ করেছি মিউজিকের জন্য তারই গান গেয়েছি- এটা আসলে বলে বোঝানো সম্ভব না।
প্রযোজনা প্রতিষ্ঠান গান জানালা’র ইউটিউব চ্যানেলে অবমুক্ত হওয়া গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রুমকী রুসা ও মাশরুর হোসাইন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন