কঙ্গনা রানাউতের প্রেমজীবন নিয়ে গুঞ্জন নতুন নয়। হৃতিক রোশনের সঙ্গে সম্পর্কের বিতর্ক একসময় আদালত পর্যন্ত গড়ায়। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে মনোনিবেশ করেছেন অভিনেত্রী। সাংসদও হয়েছেন। এরপর থেকেই শোনা যায়, সাংসদ চিরাগ পাসোয়ানের সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। এবার সেই সম্পর্ক নিয়ে মুখ খুললেন কঙ্গনা। তিনি স্পষ্ট জানান, তাদের মধ্যে কোনো প্রেম নেই, তারা কেবল ভালো বন্ধু। বহু আগে একসঙ্গে কাজের সূত্রেই পরিচয়, এর বাইরে কিছু নয়।
গুঞ্জন নিয়ে মুখ খুললেন কঙ্গনা
বিনোদন ডেস্ক
১৮ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
