রংপুর বিভাগ থেকে প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন ২৭ নতুন এমপি

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রংপুর বিভাগের জন্য একটি ইতিহাসের গল্প। এ নির্বাচনে রংপুর ও কুড়িগ্রাম জেলায় যেমন ১০০ তে ১০০ পেয়েছে জামায়াতে ইসলামী জোট, তেমনি দিনাজপুর, লালমনিরহাটে অপ্রতিরোধ্য বিএনপি’ও। সেইসঙ্গে এবার রংপুর বিভাগ থেকে সংসদে যাওয়া ৩৩ প্রার্থীর মধ্যে ২৭ জনই নতুন মুখ। বিভাগের ৩৩টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে ১৫টি আসন, জামায়াতে ইসলামী ১৫টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২টি এবং একটি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। অপরদিকে, নিজ দুর্গে লাঙ্গলের ভরাডুবি যেন অবাক করেছে দেশবাসীকে।
ঠাকুরগাঁও-৩ আসনের বিজয়ী জাহিদুর রহমান জাহিদ প্রথমবার সংসদে যাচ্ছেন। পঞ্চগড়ের দু’টি আসনেই নতুন বিজয়ী; পঞ্চগড়-১ আসনে মুহম্মদ নওশাদ জমির এবং পঞ্চগড়-২ আসনে ফরহাদ হোসেন। দিনাজপুরের ছয়টি আসনের মধ্যে দিনাজপুর-১: আলহাজ মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর-২: সাদিক রিয়াদ চৌধুরী পিনাক, দিনাজপুর-৩: সৈয়দ জাহাঙ্গীর আলম এবং দিনাজপুর-৬: অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রথমবারের মতো সংসদে যাবেন। নীলফামারীর চারটি আসনের সব বিজয়ী নতুন। নীলফামারী-১ আসনে মাওলানা মঞ্জুরুল ইসলাম, নীলফামারী-২ (সদর) আসনে আলফারুক আব্দুল লতীফ, নীলফামারী-৩ আসনে মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এবং নীলফামারী-৪ আসনে আব্দুল মুনতাকিম।
লালমনিরহাটের তিনটি আসনের মধ্যে নতুন বিজয়ীরা হলেন- লালমনিরহাট-১ আসনে ব্যারিস্টার হাসান রাজিব প্রধান এবং লালমনিরহাট-২ আসনে রোকন উদ্দিন বাবুল। রংপুরের ছয়টি আসনের সব বিজয়ী নতুন। রংপুর-১: রায়হান সিরাজী, রংপুর-২: এটিএম আজহারুল ইসলাম, রংপুর-৩ (সদর): মাহবুবার রহমান বেলাল, রংপুর-৪: আখতার হোসেন, রংপুর-৫: গোলাম রব্বানী এবং রংপুর-৬: নুরুল আমিন। কুড়িগ্রামের চারটি আসনের বিজয়ীরাও সবাই নতুন। কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) আসনে আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-২ আসনে আতিকুর রহমান মুজাহিদ, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এবং কুড়িগ্রাম-৪ আসনে মোস্তাফিজুর রহমান। গাইবান্ধার পাঁচটি আসনের চারজন নতুন। গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মো. মাজেদুর রহমান, গাইবান্ধা-২ (সদর) আসনে আব্দুল করিম, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে আবুল কায়সার মোহাম্মদ নজরুল ইসলাম এবং গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে মো. আব্দুল ওয়ারেছ।





কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন