ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগকর্মকর্তা হিসেবে ফিরলেন বিল্লাল বিন কাশেম

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগকর্মকর্তা হিসেবে ফিরলেন বিল্লাল বিন কাশেম

ফন্ট সাইজ:

কবি, লেখক বিল্লাল বিন কাশেম আবারও ইসলামিক ফাউন্ডেশন-এর জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বিল্লাল বিন কাশেম কবিতা, প্রবন্ধ ও উপন্যাস—সবক্ষেত্রেই স্বতন্ত্র শৈলীর ছাপ রেখেছেন। তার লেখায় সমাজের বাস্তবতা, মানুষের আবেগ, প্রেম-বিরহ, দেশপ্রেম এবং সময়ের সংকট গভীরভাবে উঠে আসে।

তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ অনুরণন পাঠকমহলে ব্যাপক সমাদৃত। এই গ্রন্থে তিনি জীবনের নানা অনুভূতিকে কাব্যিক ভাষায় তুলে ধরেছেন, যা পাঠককে একদিকে যেমন ভাবায়, অন্যদিকে আবেগতাড়িত করে।

অন্যদিকে তার উপন্যাস দূরে কোথায়ও সমাজের বহুমাত্রিক বাস্তবতা, মানুষের সম্পর্কের জটিলতা এবং সংগ্রামী জীবনের প্রতিচ্ছবি তুলে ধরেছে। উপন্যাসটি পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত হয়েছে তার গভীরতা ও বাস্তবধর্মিতার কারণে।

২০০২ সালে সাংবাদিকতা ও লেখালেখির মাধ্যমে কর্মজীবন শুরু করেন বিল্লাল বিন কাশেম। দীর্ঘদিন তিনি বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক এবং ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করেছেন।

২০১২ সাল থেকে ইসলামিক ফাউন্ডেশন-এর সঙ্গে যুক্ত হয়ে বিল্লাল বিন কাশেম প্রশাসনিক কাজের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন। এই প্রতিষ্ঠানে কাজ করার মাধ্যমে তিনি একটি নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করেন, যা তার লেখালেখিতেও প্রতিফলিত হয়েছে।

জনসংযোগ কর্মকর্তা হিসেবে তার দায়িত্বের মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের কার্যক্রম জনসাধারণের কাছে তুলে ধরা, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচি প্রচার করা এবং গণমাধ্যমের সঙ্গে কার্যকর যোগাযোগ রক্ষা করা। এছাড়াও তিনি আইসিটি বিভাগের উপপরিচালক, প্রকাশনা বিভাগের উপপরিচালক, নড়াইল ও যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক হিসেবে কাজ করেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন