হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীর সঙ্গে মালয়েশিয়ার সারাওয়াকের মুখ্যমন্ত্রীর বৈঠক

হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীর সঙ্গে মালয়েশিয়ার সারাওয়াকের মুখ্যমন্ত্রীর বৈঠক

ফন্ট সাইজ:

মালয়েশিয়ায় নিযুক্ত হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীর সঙ্গে মালয়েশিয়ার কুচিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারাওয়াকের মুখ্যমন্ত্রী হাজি আব্দুর রহমান যোহারি বিন তুন আবাং হাজি ওপেং সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

বৈঠকে কৃষি, নবায়নযোগ্য জ্বালানি এবং শ্রমিক অভিবাসনসহ একাধিক গুরুত্বপূর্ণ খাতে দুই পক্ষের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। হাইকমিশনার বাংলাদেশের কৃষি সম্ভাবনা ও মানবসম্পদের শক্তির কথা তুলে ধরে সারাওয়াকের উন্নয়নে দক্ষ, অর্ধদক্ষ এবং সাধারণ শ্রমিক সরবরাহ বৃদ্ধিতে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেন।

সারাওয়াকের মুখ্যমন্ত্রী কৃষি ও নবায়নযোগ্য জ্বালানিতে প্রস্তাবিত সহযোগিতাকে স্বাগত জানান এবং নির্মাণ খাতে বাংলাদেশি শ্রমিকদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি সারাওয়াকের শ্রমবাজারে আরও বাংলাদেশি কর্মী নিয়োগের প্রস্তাবে নীতিগত সম্মতি প্রদান করেন।
বৈঠকে অভিবাসন প্রক্রিয়া নিয়ন্ত্রণে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাব উঠে আসে, যা উভয় পক্ষ ইতিবাচকভাবে গ্রহণ করে। কৃষি খাতেও আলাদা সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এছাড়া সৌরশক্তিসহ সবুজ প্রযুক্তি ও টেকসই জ্বালানিতে জ্ঞান ও দক্ষতা বিনিময়ের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

বৈঠকে সারাওয়াক প্রধানমন্ত্রীর দপ্তরের ডেপুটি মন্ত্রী (শ্রম, অভিবাসন ও প্রকল্প পর্যবেক্ষণ) গেরাওয়াত গালাসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরবর্তীতে হাইকমিশনার মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারিং ফেডারেশন (এফএমএম) এবং সারাওয়াক বিজনেস ফেডারেশন (এসবিএফ)-এর সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন। ওই বৈঠকে বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে পারস্পরিক সুবিধাজনক ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন