সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর শপথ গ্রহণের পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এর মাজার জিয়ারত করেছেন সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১২টার দিকে তিনি রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অবস্থিত মাজার প্রাঙ্গণে যান। জিয়ারতকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনাও করা হয়।
জিয়ারত শেষে আ ন ম এহসানুল হক মিলন বলেন, আমরা আগামী দিনে তারেক রহমান এর নেতৃত্বে শপথ গ্রহণ করবো এবং তাঁর নেতৃত্বে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি সুন্দর, সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়ে তুলবো।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর আদর্শই আমাদের রাজনীতির প্রেরণা। তাঁদের দেখানো পথ অনুসরণ করে জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিলন বলেন, আগামীতে তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যদি শিক্ষা খাতের দায়িত্ব পান, তবে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়নের মাধ্যমে মাধ্যমিক স্তর থেকেই কর্মমুখী শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হবে।
এ সময় কচুয়ার শত শত দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শহীদ জিয়াউর রহমান ও খালেদার মাজার জিয়ারত করলেন আ ন ম এহসানুল হক মিলন
অনলাইন ডেস্ক
অনলাইন
৩ মাস আগে
১৪ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬, ৫ঃ২৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

PRASANTA BHUSHAN BARUA
৩ মাস আগেA leader with outstanding career and personality deserves to lead the education sector of the country for future nation with latest technology.