বিধ্বংসী ইনিংসে স্টার্লিংকে টপকালেন টাকার

বিধ্বংসী ইনিংসে স্টার্লিংকে টপকালেন টাকার

ফন্ট সাইজ:

নিয়মিত অধিনায়ক পল স্টার্লিং ছিটকে পড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন লরকান টাকার। ওমানের বিপক্ষে দলের রানের পাহাড় গড়ার দিন বিধ্বংসী ইনিংস খেললেন তিনি। স্রেফ ৬ রানের জন্য দূরে থাকলেন সেঞ্চুরি থেকে। তবে দুর্দান্ত ইনিংসটি খেলার পথে স্টার্লিংকে টপকে ইতিহাসের পাতায় নাম লেখালেন তিনি।

৫১ বলে ১০ চার ও ৪ ছক্কায় শেষ পর্যন্ত ৯৪ রানে অপরাজিত থাকেন টাকার। আইরিশ অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি এখন তার। ২০১৯-এ আফগানিস্তানের বিপক্ষে স্টার্লিংয়ের করা ৯১ রান ছিল এতদিনের সর্বোচ্চ। এ ইনিংসে আড়াই বছর আগের স্মৃতিও ফেরান ২৯ বছর বয়সী টাকার। ২০২৩-এর জুলাইয়ে বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রিয়ার বিপক্ষে কাটায় কাটায় ৫১ বলে ৯৪ রানেই অপরাজিত ছিলেন এ তারকা ব্যাটার।

আয়ারল্যান্ডের দলীয় সংগ্রহ ৫ উইকেটে ২৩৫। শেষ ১০ ওভারেই ১৫৬ রান তোলে আইরিশরা, যার শেষ ৬ ওভারেই ১১১! এখন পর্যন্ত চলমান বিশ্বকাপের সর্বোচ্চ দলীয় ইনিংস এটিই। এই ওমানের বিপক্ষেই গত বৃহস্পতিবার ২২৫ রান তোলে শ্রীলঙ্কা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন