নতুন গানে সেনিজ

নতুন গানে সেনিজ

ফন্ট সাইজ:

গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন হাল সময়ের মেধাবী কণ্ঠশিল্পী তানিশা ইসলাম সেনিজ। গত ঈদেই প্রকাশ হয়েছে প্রত্যয় খানের সঙ্গে তার নতুন গান ‘তোমারই টানে’। গানটি শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়েছে। বর্তমানে টিভি শো, স্টেজ শো ও নতুন গান নিয়ে চলছে সেনিজের ব্যস্ততা। তারই ধারাবাহিকতায় এবার পহেলা বৈশাখ উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন এ গায়িকা। গানের শিরোনাম ‘কান পেতে শোন’। গানটিতে সেনিজের সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন ফাহাদ আজিজ। শিমুল এসবি’র কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। বৈশাখ উপলক্ষে আগামীকাল গানটি মিউজিক ভিডিওসহ প্রকাশ হবে। গানটির ভিডিও নির্মাণ করেছেন সায়ান আরজু নন্দী। গানটিতে মডেল হয়েছেন কলকাতার মডেল রাজদ্বীপ ও অনুজা রায়। ভিডিওটির শুটিং হয়েছে কলকাতায়। গানটি প্রকাশ করা হবে ‘নাভেদ পারভেজ’ ইউটিউব চ্যানেলে। গানটি নিয়ে সেনিজ বলেন, ভালো কথা-সুরের গান গাইতে সব সময়ই ভালো লাগে। এবারো তাই হয়েছে। ‘কান পেতে শোন’ গানটি প্রথম শুনেই ভালো লেগেছিল। নাভেদ পারভেজ ভাইকে অসংখ্য ধন্যবাদ এমন একটি সুন্দর গান আমার জন্য করার জন্য। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন