তারেক রহমানের প্রতি আবেগঘন চিঠি

তারেক রহমানের প্রতি আবেগঘন চিঠি

ফন্ট সাইজ:

প্রিয় তারেক রহমান ভাই,

আপনি যেন গতানুগতিক না হন—এই প্রত্যাশা নিয়ে শুরু করছি। দীর্ঘদিন প্রবাস জীবন শেষে আপনি দেশে ফিরেছেন একজন পরিণত ও পরিপক্ব রাজনীতিবিদ হিসেবে। প্রতিটি বক্তব্যে আপনার শব্দচয়ন যেন পরিমিত ও সুচিন্তিত। রাজনীতির অঙ্গনে অন্যদের প্রতি কোনো অশালীন কথা আমি আপনার মুখ থেকে শুনিনি। বাংলাদেশ অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে, উন্নত হয়েছে, কিন্তু দেশাত্মবোধক অনুভূতি ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধের ঘাটতি চোখে পড়ে।

তবে আপনি যেন এক ব্যতিক্রম। আপনি যেন এক সৃষ্টির আলোকবর্তিকা। বিশেষ দিনে দেশের মাটিতে এসে আপনি কপাল ছুঁয়ে দেশের জন্য প্রতিজ্ঞা করলেন। দীর্ঘ প্রবাস জীবনের পর আপনার অসাধারণ ভাষণ শুনে আমরা অনেকেই অবাক হয়েছি—এমন ভাষণ সত্যিই একজন পরিপক্ব রাজনীতিবিদের কাছ থেকে প্রত্যাশিত। আপনার সঙ্গে আমার কখনো দেখা হয়নি। প্রায় সোয়া তিন দশক আগে ঢাকায় আমি বিবিসির স্ট্রিংগার, সাপ্তাহিক বিচিত্রার কূটনৈতিক সংবাদদাতা এবং নিউ ইয়র্কের সাপ্তাহিক ঠিকানার বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করতাম।

এরশাদের পতনের পর আপনার মায়ের বিশেষ সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম গুলশানের বাসায়। ফটোগ্রাফার নূর উদ্দিন ভাইয়ের মোটরসাইকেলে চড়ে। আপনার মায়ের সেই রাজকীয় ব্যক্তিত্ব ও অসাধারণ আন্তরিকতা আজও আমার স্মৃতিতে উজ্জ্বল। তারপর নির্বাচন এবং সেই ঐতিহাসিক মুহূর্তের কথাও মনে পড়ে এতদিন পরেও। তখন আমার পরম শ্রদ্ধেয় ও ঘনিষ্ঠ আত্মীয় আব্বাস ভাই (মির্জা আব্বাস) মেয়র হিসেবে অসাধারণ দায়িত্ব পালন করছিলেন। এমনকি তোফায়েল আহমেদ ভাই একদিন বলেছিলেন, "মির্জা আব্বাস মেয়র হিসেবে খুব ভালো করছে।" তখন আবদুল আউয়াল মিন্টু ভাইয়ের অফিসে তাঁর সঙ্গে দেখা হতো।

আপনার সঙ্গে কখনো আলাপ হয়নি—আপনি তখন ছিলেন তরুণ, প্রাণবন্ত পোলাপাইন। জানতাম, আপনি ব্যস্ত থাকতেন হাওয়া ভবন নিয়ে। এরপর অনেক দিন আমি প্রবাসী। বিবিসির সেই কাজ ইতি টানতে লন্ডনের বুশ হাউসে গিয়েছিলাম, তখনো বেঁচে ছিলেন কিংবদন্তি সিরাজুর রহমান। সময় গড়ানোর পর আপনাকে নিয়ে কত অবিচার, অপমান, অত্যাচার দেখেছি দূর প্রবাস থেকে। আপনার মহিয়সী মা ও প্রধানমন্ত্রীর (বেগম খালেদা জিয়া) সঙ্গে দেখা হয়েছিল এই নিউ ইয়র্কেই। তাঁর অসাধারণ ব্যক্তিত্ব কাছ থেকে দেখে আবারও অবাক হয়েছি। এই অসাধারণ ও অনবদ্য মৃদুভাষী মানুষটিকেই আমরা দেখলাম কী অমানবিক আচরণের শিকার হতে।

আপনি গত বছর ঐতিহাসিক ২৫ ডিসেম্বর দেশে ফিরলেন আপনার মাকে শেষ দেখার জন্য। তাঁর মহাপ্রয়াণে বাংলাদেশে এবং সারা বিশ্বে যেভাবে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে, তা ইতিহাসে অভূতপূর্ব। আপনি অনেক ভাগ্যবান। আপনার বাবা যেদিন শহীদ হন, সেদিন আমি রেডিও বাংলাদেশের শাহবাগের স্টুডিওতে ছিলাম। রাস্তায় নেমে দেখেছিলাম নীরব শোকের সাগর। তাঁকে নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ের ঐতিহাসিক জানাজা আজও আমার স্মৃতিতে ভাস্বর। তারেক রহমান, আপনি একটি অসাধারণ ছোট্ট পরিবারের পুরোধা। অত্যন্ত ডিগনিফাইড স্ত্রী এবং একটি আরাধ্য মেয়ের বাবা আপনি।

আপনার জন্য বাংলাদেশ মৌলবাদীদের হাত থেকে রক্ষা পেয়েছে—এ অনুভূতি আমাদের। নির্বাচন নিয়ে দেশে ও প্রবাসে আমরা সবাই গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় ছিলাম। সারারাত জেগে বিভিন্ন টিভি চ্যানেলের লাইভ দেখেছি, অবাক হয়েছি মিডিয়ার এত সাহস ও অগ্রগতি দেখে। বহু বছর পর এমন একটি নির্বাচন দেখলাম, মানুষের কী উৎসাহ ও উদ্দীপনা! নির্বাচন শেষে খবর দেখে মনে হলো, আমাদের সোনার বাংলা, প্রাণের দেশ এই যাত্রায় মৌলবাদীদের হাত থেকে রেহাই পেল। প্রবাসীদের তীর্থক্ষেত্র নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে গিয়ে প্রথম মিষ্টি খেলাম প্রবীণ সাংবাদিক কাজী মন্টু ভাইয়ের অফিসে এবং এলাকাবাসী সোসাইটির প্রেসিডেন্ট সাকিল মিয়ার অফিসে গিয়ে সবাই মিলে আলাদিনের মিষ্টি খেয়ে মৌলবাদীদের প্রতি ধিক্কার জানালাম।

তারেক রহমান, আপনি আমার চেয়ে কয়েক বছরের ছোট, তাই আপনাকে জনাব বা হুজুর বলে সম্বোধন করছি না, ভাইয়ের মতোই বলছি। আর মাত্র দুদিন পর আপনি হবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী, দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব নেবেন। আপনাকে নিয়ে আমাদের অন্যরকম প্রত্যাশা। অত্যন্ত ভেবেচিন্তে, সময় নিয়ে প্রতিটি পদক্ষেপ নেবেন, ডাবল চেক করবেন। আমাদের সাংবাদিকতার জগতে সেই 'সেম ওল্ড সেম ওল্ড' দৃশ্য দেখতে চাই না। টিভির পর্দায় তাকিয়ে একই চিত্র দেখতে চাই না। আপনি যেন ডিফারেন্ট হন। নির্বাচন পরবর্তী সময়ে আপনি শ্লোগান-মিছিল না করে শুক্রবার দোয়ার যে আহ্বান জানিয়েছেন, সেটি চমৎকার আইডিয়া।

তারেক রহমান, সারা বিশ্ব আপনার দিকে, বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। নতুন কিছু করুন, ব্যতিক্রম হোন, দৃষ্টান্ত স্থাপন করুন। আমি একজন অতি সাধারণ সাংবাদিক ও লেখক। বহু বছর ভয়েস অব আমেরিকার জন্য কাজ করেছি, কিন্তু ট্রাম্প প্রশাসন তা বন্ধ করে দিয়েছে। ইদানীং 'কফি উইথ কিরন' নিয়ে আছি, সাদামাটা জীবনযাপন করছি। আশা করি বিশ্বের রাজধানী নিউ ইয়র্ক শহরে আপনার সঙ্গে দেখা হবে।

ধন্যবাদান্তে,

আকবর হায়দার কিরন





Hafiz Mohammed

৩ মাস আগে

আপনাকে নিয়ে আমাদের অন্যরকম প্রত্যাশা। অত্যন্ত ভেবেচিন্তে, সময় নিয়ে প্রতিটি পদক্ষেপ নেবেন, ডাবল চেক করবেন। আমাদের সাংবাদিকতার জগতে সেই 'সেম ওল্ড সেম ওল্ড' দৃশ্য দেখতে চাই না। টিভির পর্দায় তাকিয়ে একই চিত্র দেখতে চাই না। আপনি যেন ডিফারেন্ট হন। নির্বাচন পরবর্তী সময়ে আপনি শ্লোগান-মিছিল না করে শুক্রবার দোয়ার যে আহ্বান জানিয়েছেন, সেটি চমৎকার আইডিয়া.....................কথা গুলো সাধারণ মানুষের কথা যারা বর্তমানে এবং অতীতের সেই সর্নালি বি এন পির কথা চিন্তা করছেয়ামারি মতন , এটা লাখ লাখ মানুসেরমনেরকথা । তারেকের সাথে এখন অনেকি আছেন যারা খুবই খারাপ প্রকিতির মানুষ সেই গুলোকে সবাই আগে ধিরে সুস্থে সাইড লাইনে রেখে দেওয়াই ভাল যেমন একজন "" রিপন "" ।

রুমেল

৩ মাস আগে

এই খোলা চিঠি যদি আপনার চোখে পড়ে তারেক রহমান স্যার তাহলে বিনীতভাবে আমি আপনাকে অনুরোধ জানাবো আমাদের মত সাধারণ মানুষের মতামত নেওয়ার জন্যও আপনি কিছুটা সময় বরাদ্দ রাখবেন। বিশেষত স্ব স্ব এলাকার আমরা যারা শিক্ষিত সম্প্রদায় তারা অন্তত নিরপেক্ষভাবে দলের কর্মকাণ্ডগুলো আপনাকে জানাতে পারব। ..... লোকাল লিডারদের কর্মকান্ড যদি আমরা যারা আপনাকে সমর্থন করি এমন ব্যক্তিদের কাছ থেকে আপনি জানতে চান তাহলে সঠিক এবং আসল খবরটাই পাবেন। আশা করি স্যার আপনি বুঝতে পেরেছেন।

Md Sayem Chowdhury

৩ মাস আগে

Please define, what is Moulobadi?

জাহেদ আনোয়ার

৩ মাস আগে

নির্বাচন জেতা সহজ কিন্তূ সঠিক ভাবে দেশ পরিচালনা অনেক কঠিন। অতীত থেকে শিক্ষা নিয়ে আগামীর রাষ্ট্র পরিচালনা করবেন এই কামনা করছি। শুভ কামনা।

khokon

৩ মাস আগে

ভালোবাসা থাকা ভালো এবং ভালোবাসা দেওয়া আরো ভাল কিন্তু এই সুযোগে কেউ যেন আবার সুযোগের সদ্ব্যবহার না করে।

কৃষিবিদ ড. এস এম ফেরদৌস

৩ মাস আগে

অসাধারণ অভিমত পত্রটিতে। ধন্যবাদ আকবর হায়দার কিরণ ভাইকে। জনাব তারেক রহমান এর কাছ থেকে দেশের মানুষ পরিবর্তন চায়। সবচেয়ে অগ্রাধিকার হলো- আইন শৃঙ্খলার উন্নয়ন করা। চাঁদাবাজদের দলের পরিচয়ে নিরাপত্তা দেয়া। যেসব জেলাগুলোতে বিএনপি আসন পায় নাই তা খতিয়ে দেখা। দলীয় কোন্দল চরমে আছে এসব আসনে। এসব কমিটি দিতে বিএনপি’র লোকজন প্রচুর অর্থ গ্রহণ করেছে। আওয়ামী লীগ-এ যোগ দিয়ে ৫ ই আগস্ট-এর পরে আবার বিএনপি-তে এসে বড় বিএনপি সেজে বসেছে। এদের চিহ্নিত করুন এবং ক্লীন ইমেজের লোককদের সংগঠনের দায়িত্ব দেন। তারেক সাহেবের বক্তব্যে কাউকে সমালোচনা না করা, সাদামাটা পোশা পরিধান করা ও আসনে বসা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষন করেছে। আমি তো প্রতিদিনই ওনার কাছ থেকে কিছু না কিছু শিখছি। তারেক সাহেবের দীর্ঘায়ু কামনা করি, তাঁর সেবার আমলটি স্বার্থক হোক।

Alhanif

৩ মাস আগে

I read all of the letter or paragraph whichever way you think of it is fine. I appreciate what you said there MR Kiron. But you must fix your wording there "pulapain" and "moulabadi". Your selection of the words reminds me of your work with so called worldwide biased media BBC. Kiron, whatever the case is, you mentioned Tareq is younger than you, but Tareq was born from a military personnel and of a very good family. We have no idea about your family background apart from what you just mentioned as doing some works under a big biased organisation BBC. Your work does not make you great in the sight people but it may make you look great in the sight of people if you're completely unbiased during your time career as an employee of B(big) B(biased) Broad casting media. When people correct others they seem to be without faults mirrors. But people can never be a mirror which can only reflect on someone else's mistake rather they may encourage to implement of self assessment of correction on some particular aspects of someone's life. I hope you be a good human yourself. Many thanks.

Md. Tawhidul Islam

৩ মাস আগে

Very good writing towards Mr. Rahman. I think Mr. Rahman will bring a change in all the sectors of the country breaking all the past records of the country ingshallah. We are waiting to have a better days in Bangladesh ingshallah.

মোঃ নাজমুল হাসান

৩ মাস আগে

তারেক রহমান ভাইয়ের সাম্প্রতিক বক্তব্যে সংযম ও দায়িত্ববোধের পরিচয় পাওয়া গেছে। আমরা চাই রাজনীতিতে শ্রদ্ধা, সহনশীলতা ও ঐক্যের চর্চা বাড়ুক। দেশের স্বার্থে তিনি যেন ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন—এটাই প্রত্যাশা।

Moeenul Hoque

৩ মাস আগে

প্রিয় লিডার, এতো মানুষের ভালোবাসার প্রতিদান দিতে হবে।

মোঃ খাইরুল ইসলাম খান

৩ মাস আগে

অভিনন্দন জানাচ্ছি।
জনাব তারেক রহমানের নেতৃত্বে দূর্নীতি মুক্ত উৎপাদন শীল জাতীয় ঐক্য গড়ে উঠুক এটাই প্রত্যাশ।
এ দেশের রাস্তা ঘাট ও সরকারি ভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং খালবিল নদীনালা খনন করাই প্রধান সংস্কার।

Ariful Islam Rassel

৩ মাস আগে

Dear Leader,

We truly believe that if you succeed, we all succeed. We, the people, are waiting for a new beginning for our Bangladesh.

Wishing you strength and success in your journey ahead.

Sincerely,
Ariful Islam Rassel

Anwar

৩ মাস আগে

অসাধারণ পোস্ট। সারা দেশের আপামর জনতা তাকিয়ে আছে আপনার দিকে। দেশ থেকে হিংসার রাজনীতি দুর হোক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত এবং চাটুকার রাজনীতির বিদায় হোক। জীবন স্বল্প সময়ের কিন্তু এই স্বল্প সময়ে আপনার কাজগুলো হোক ভবিষ্যতের জন্য দৃষ্টান্তমূলক যাতে চিরদিন জাতি আপনাকে মনে রাখে। এ এক অপূর্ব সুযোগ আপনার জন্য।

Md. Hasib Shahid

৩ মাস আগে

"Eat whatever you find."

এম.তাজওয়ার

৩ মাস আগে

জীবন ও বিশ্ব পরিবর্তনশীল।আর এই পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে দরকার সম্মিলিত প্রচেষ্টা। একক গোষ্ঠীর সার্থকে প্রাধান্য না দিয়ে উচিত দেশের সার্বজনীন গোষ্ঠীকে বিবেচনায় রেখে কাজ চালিয়ে যাওয়া। এক্ষেত্রে দেশের ইতিহাস, সংস্কৃতি ও মহানত্যাগী মুক্তিযুদ্ধ কে স্মরণে রাখতে হবে এবং এর উপর আসা সকল প্রকার নিন্দা ও স্বাধীনতা বিরোধীদের সমর্থন দেশবাসীর কাম্য নয়। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সরকারের সঠিক সিদ্ধান্তের রাষ্ট্রের কল্যাণ অর্জিত হবে ইনশাল্লাহ।

হুমায়ূন নেওয়াজ

৩ মাস আগে

আমার দেখা তারেক রহমানের কাছে দেশবাসীর প্রত্যাশা অনেক। স্থানীয় নেতাকর্মীদের লাগাম টেনে ধরা।
শিক্ষা ব্যাবস্থার আমুল পরিবর্তন।
স্বাস্থ্য সেবা সহজলভ্য করা।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়া
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দূর্নীতি দমন করা

আলমগীর হোসাইন

৩ মাস আগে

কিরন ভাই চমৎকার লিখেছেন ।

মোহাম্মদ তাজওয়ার

৩ মাস আগে

লেখক এর সঙ্গে একমত।এদেশের মানুষের প্রতি প্রচন্ড ভালোবাসা অনুভব করছি এইজন্য যে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে তারা স্বাধীনতার মর্যাদা রক্ষা করেছে।দয়া করে জুলাই যোদ্ধাদের অবদান ভুলে যাবেন না। আপনার কাছে প্রত্যাশা অনেক। নিজ দলের ত্রুটিগুলো শুধরে নিন বিশেষ করে সন্ত্রাস ও চাঁদাবাজির কোন সুযোগ যেন সৃষ্টি না হয়।এবারের নির্বাচনে এদেশের সাধারণ জনগণ অনেক আশা ও ভালোবাসা নিয়ে আপনাকে নির্বাচিত করেছে । দয়া করে আমাদেরকে নিরাশ করবেন না।আমাদের বহু প্রতীক্ষিত নতুন বাংলাদেশ বিনির্মাণে মহান আল্লাহ আপনার সহায় হোক।

মো এরশাদ আলী খান (রানা)

৩ মাস আগে

আপনার মতামত খুবই গুরুত্বপূর্ণ এজন্য আপনাকে ধন্যবাদ।

কাজী গিয়া উদ্দিন

৩ মাস আগে

কিরন ভাইয়ের এই আবেগঘন পোস্ট পড়ে আমার মনে পরেগেল তখনকার ছাত্র দলনেতা সগীর ভাইয়ের নেত্রীতে ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের অনেক ছাত্রের শহীদ জিয়ার হাত ধরে সরাসরি রাজনীতিতে আসা অসংখ্য মানুষের মনের চাওয়া আমাদের মহান নেতার সুযোগ্য পুত্র যেন মহান নেতা শহীদ জিয়ার সততা দিয়ে আগামী পাঁচ বছর এই দেশটাকে পরিচালিত করেন এবং চাদাবাদ মুক্ত ও ইনসাফের বাংলাদেশ উপহার দেন, আমি যেমন গর্ব করে আমার মহান নেতার সাথে বংগভবনে বসা ছবি দেখাই ,আমাদের পরবর্তী বংশধররাযেন এযুগের মহান নেতা হিসেবে তারেক জিয়ার ছবি দেখিয়ে গর্ব বোধ করতে পারেন দেশে এবং সারা পৃথিবীতে।

সালু

৩ মাস আগে

কিরন ভাই, ভালো লাগল,প্রিয় নেতাকে দেয়া দিকনির্দেশনা

হোসাইন মাহমুদ

৩ মাস আগে

ধন্যবাদ

Shakhawat Hossain

৩ মাস আগে

লেখাটি দারুণ লাগলো। লেখক অনেকের মনের কথাই বলেছেন।অনেক ধন্যবাদ। আমরা সাধারণ, শান্তিপ্রিয় মানুষ জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন এক মানবিক বাংলাদেশের দিকে তাকিয়ে আছি। বিরোধী দলকে প্রতিপক্ষ ভাববেন না। বিরোধীদের প্রতি আগে যে ভাষা ব্যবহার করেছেন, যে শব্দ চয়ন করেছেন তা সর্বমহলে প্রশংসিত হয়েছে। আগের চেয়েও মার্জিত ভাষা ও মোলায়েম শব্দ ব্যবহার করে পুরনো হিংসাত্মক রাজনৈতিক সংস্কৃতি পাল্টে জনাব তারেক রহমান ইতিহাস সৃষ্টি করবেন --এটাই প্রত্যাশা। আর একটি প্রত্যাশা ব্যক্ত করতে চাই ---তা হলো স্বাধীনতার (মুক্তি যুদ্ধের) চেতনা যেমন চির অম্লান রাখতে হবে তেমনি জুলাই অভ্যুত্থানের গৌরব ধারণ করে এগিয়ে যেতে হবে। জুলাই শহীদদের ত্যাগ যেন বৃথা নাযায়। মহান আল্লাহ আমাদের সহায় হোন।

সারথী

৩ মাস আগে

তৈল মর্দন না সত্যি মন থেকে চান। আমরা এক যাক তারন্যর সরকার চাই। চাঁদাবাজ বা ঋণ খেলাপী মুক্ত মন্ত্রিসভা চাই।

মো: রেজাউল করিম

৩ মাস আগে

আমি আপনার লেখা পড়লাম। লেখাটি চমৎকার হয়েছে। আমি সামান্য একজন বিএনপি কর্মী হিসেবে আপনার লেখার একটি শব্দ আমার নিকট খারাপ লেগেছে। বাংলাদেশে মৌলবাদ, জঙ্গি, রাজাকার, স্বাধীনতা বিরোধী এমন শব্দ গুলো বাদ দিতে হবে। এ শব্দ গুলো মানুষ শুনতে চাই না।সুতরাং আগামী দিনে কোন লেখনিতে এমন শব্দের ব্যবহার আপনার নিকট হতে আশা করি না।

M.Rahman

৩ মাস আগে

আপনি কোটি মানুষের মনের কথা বলেছেন। আপনার মহান মন্তব্যের জন্যে অনেক অনেক ধন্যবাদ।

জাহাঙ্গীর আলম

৩ মাস আগে

দেশের মানুষ পরিবর্তন চায়
গতানুগতিক ধারার রাজনীতি চায় না
বিদ্বেষ মৃলক আচরণ ও কথা দেশবাসী দেখতে চায় না। পলাতক হাসিনার মতো পরনিন্দা, পরিচর্চা আর কেউ দেখতে চাই না। একই সাথে ডানপন্থীর উত্থান নিয়ে আমরা চিন্তিত

মন্তব্য করুন