চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩

ফন্ট সাইজ:

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার ভোর ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ।  নিহত ব্যক্তিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  আহতরা হলেন–ফাটাপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে বজলুর রহমান (২০), জেনারুল ইসলামের ছেলে মিনহাজ (২২) ও একই উপজেলার রানীহাটি-উপরধুমি এলাকার রফিজুল ইসলামের ছেলে শুভ (২০)।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, রাতে বোমা বানানোর সময় বিস্ফোরণে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা চাঁপাইনবাগঞ্জ জেলা হাসপাতালে আনা হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সারা শরীর ঝলসে গেছে।

পুলিশ এই কর্মকর্তা আরও জানান, যে বাড়িতে বোমা বানানো হচ্ছিল সেটিও আংশিকভাবে ভেঙে গেছে এবং টিনের চালা উড়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

razzak

৩ মাস আগে

good news.should be die all of them.

Abdul Wahab khan

৩ মাস আগে

Awamilig terrorists are doing this

রুমেল

৩ মাস আগে

নির্বাচন পরবর্তীতে এই ধরনের ঘটনা তো খুবই আশঙ্কা জনক একটা ব্যাপার। কারণ কেউ কেউ নিশ্চয়ই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য সুপরিকল্পিতভাবে এইসব লোকজনকে ব্যবহার করছে। আশা করি আইন-শৃঙ্খলা বাহিনী এসব সন্ত্রাসীদের দ্রুতই গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবে। আমরা চাই শান্তিপূর্ণ একটি সমাজ।

মন্তব্য করুন