ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ২০২৫-২০২৬ সেশনের প্রথম বর্ষের ক্লাস আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রোববার এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের পাঁচটি বিভাগের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের জন্য এক উষ্ণ সংবর্ধনা (ফ্রেশারস রিসেপশন) অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে প্রতিটি বিভাগের অনুষ্ঠানে অধ্যাপক মোহাম্মদ সফি উল্যাহ (অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) উপস্থিত ছিলেন এবং নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেছেন।
তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থী আমাদের দেশের মূল্যবান সম্পদ। তোমাদের প্রত্যেকেই একেকজন সম্ভাবনাময় তারকা। তিনি শিক্ষার্থীদের মনে করিয়ে দেন যে, এই বিশ্ববিদ্যালয় দেশের জ্ঞানচর্চা, গবেষণা ও নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
তিনি আরও বলেন, একজন শিক্ষার্থী হিসেবে তাদের শুধু একাডেমিক উৎকর্ষ অর্জনই নয়, বরং নৈতিকতা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের চর্চাও সমান গুরুত্বপূর্ণ। দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। এই বিষয়টি সবসময় স্মরণে রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। সবশেষে তিনি সকল নবীন শিক্ষার্থীর সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
ঢাবি’র আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের নবীনবরণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
শিক্ষাঙ্গন
২ মাস আগে
১২ এপ্রিল (রবিবার), ২০২৬, ৮ঃ৩৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
