তুরাগে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা লাঘব ও পুনর্বাসনে সরকার, রাজনৈতিক দল, সরকারি- বেসরকারি দাতা সংস্থা সহ সমাজের বিত্তবান মানুষদের খোলা মন নিয়ে এগিয়ে আসার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। রবিবার সকালে রাজধানীর তুরাগ থানাধীন বামনারটেক এলাকার অলি মাদবর বাড়ির বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, আর্ত-মানবতার কল্যাণ ও মুক্তিই জামায়াতের রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য। আমরা মানুষের কল্যাণে কাজ করাকে ইবাদত হিসাবে মনে করি। দেশ ও জাতির যেকোন ক্রান্তিকালে জামায়াত নিজেদের সকল সামর্থ্য উজার করে দিয়ে জনগণের পাশে থাকার চষ্টা করেছে। কিন্তু আমাদের সাধ অনেক হলেও সাধ্য খুবই সীমিত।
তিনি বলেন, তারপরও বিপদ-আপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ইমানি দায়িত্ব মনে করি। সে দায়িত্বানুভূতি থেকেই আমরা আজ সামান্য হাদিয়া নিয়ে আপনাদের পাশে দাঁড়ানোর সাধ্যমত চেষ্টা করছি।
তুরাগ মধ্য থানা জামায়াতের আমির গাজী মনির হোসাইনের সভাপতিত্বে ও নায়েবে আমির কামরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৫৩ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী এডভোকেট সুরুজ্জামান। উপস্থিত ছিলেন ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী জয়নব বেগম, জামায়াত নেতা মাওলানা ওয়ারেস আলী মুরাদ, জুলফিকার আলী, মাঈন উদ্দিন, সাইদুর রহমান ও ওলিদ প্রমূখ। উল্লেখ্য, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২৫ কেজি চাল, ১৫ কেজি অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, নতুন কাপড় ও লুঙ্গি প্রদান করা হয়।
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে: মোহাম্মদ সেলিম উদ্দিন
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
১২ এপ্রিল (রবিবার), ২০২৬, ৪ঃ৪৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
