পহেলা বৈশাখ উদযাপনে কোনো নাশকতার হুমকি নেই: ডিএমপি কমিশনার

মুখোশ, ব্যাগ ও চাকু নেয়া যাবে না

পহেলা বৈশাখ উদযাপনে কোনো নাশকতার হুমকি নেই: ডিএমপি কমিশনার

ফন্ট সাইজ:

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার বলেছেন, ‘পহেলা বৈশাখ পালনে জঙ্গি হামলা বা কোনো নাশকতার হুমকি নেই। তবে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। পোশাকি পুলিশ ও সাদা পোশাকের পুলিশ দিয়ে রমনা ও এর আশপাশে এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।’ রোববার দুপুরে রমনা পার্ক এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘‘আগামী ১৪ এপ্রিল বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য ‘পহেলা বৈশাখ’ উৎসব উদযাপিত হবে। এই অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রমনা এলাকায় কোনো প্রকার মুখোশ, ব্যাগ, ধারালো বস্তু ও দাহ্য পদার্থ নিয়ে আসা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।’’

তিনি বলেন, ‘বাঙালি সংস্কৃতির টানে, নর্ববষের উচ্ছ্বাসে ঢাকা নগরবাসী সমবেত হবে রমনা পার্ক, শিশু পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাহাদুরশাহ পার্ক, মিরপুর শাক্যমুনি বৌদ্ধ বিহার, রবীন্দ্র সরোবর ও হাতিরঝিলসহ বিভিন্ন অনুষ্ঠানস্থলে। জাতীয় ও উৎসবমুখর এই অনুষ্ঠান যাতে জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই নির্বিঘ্নে উদযাপন করতে পারে তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।’

নগরবাসীর উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘আপনাদের নিরাপত্তার স্বার্থে তল্লাশি কাজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তা করবেন। অনুষ্ঠানস্থলে কোনো প্রকার মুখোশ, ব্যাগ, ধারালো বস্তু ও দাহ্য পদার্থ নিয়ে আসা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে এবং অনুষ্ঠানস্থল ত্যাগ করতে হবে। কোনো ধরনের ফানুস বা আতশবাজি ফুটানো যাবে না এবং শব্দ দূষণ হয় এরকম কোনো বাঁশি ব্যবহার করা যাবে না।’

Faiz Ahmed

২ মাস আগে

আনন্দ শোভাযাত্রায় ও বাঁধা নাই। মঙ্গল শোভা যাত্রা বা প্যাঁচা ট্যাচার মূর্তি হলে অনুষ্ঠান হবে না।

মন্তব্য করুন