বিভিন্ন দেশে বন্ধ থাকা শ্রম বাজার খুলতে প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, ‘শুধু মালয়েশিয়া নয়, বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ শ্রমিক পাঠাতে কাজ করা হচ্ছে।’ রোববার দুপুরে সিলেটে সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
আরও পড়ুন:
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
এ সময় মন্ত্রী বলেন, ‘যুদ্ধ পরিস্থিতিতে দেশে থাকা যেসব শ্রমিক আটকা পড়েছেন তারা যাতে আবারো কর্মস্থলে যেতে পারেন সে ব্যাপারে মন্ত্রণালয় কাজ করছে।’ যারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে রয়েছেন তাদের নিরাপত্তার বিষয়টিও দেখা হচ্ছে বলে জানান মন্ত্রী।
