ইরানে নৌ অবরোধ দিয়ে চাপ প্রয়োগের ইঙ্গিত ট্রাম্পের

ইরানে নৌ অবরোধ দিয়ে চাপ প্রয়োগের ইঙ্গিত ট্রাম্পের

ফন্ট সাইজ:

ইসলামাবাদে ইরানের সঙ্গে শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রতিবেদন শেয়ার করেছেন, যা নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

দ্য গার্ডিয়ানের এক খবরে বলা হয়েছে, প্রতিবেদনটির শিরোনাম ছিল- ইরান নতি স্বীকার না করলে প্রেসিডেন্টের হাতে থাকা ‘ট্রাম্প কার্ড’ হলো নৌ অবরোধ। এতে ইঙ্গিত দেয়া হয়েছে, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ আরোপ করতে পারে।

এই প্রতিবেদনটি লিখেছেন যুক্তরাষ্ট্রের বিতর্কিত সাংবাদিক জন সলোমন। প্রতিবেদনটিতে কিছু বিশেষজ্ঞের মতামত তুলে ধরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র চাইলে হরমুজ প্রণালিতে ইরানের প্রভাবকে মোকাবিলা করতে নৌ অবরোধ কৌশল ব্যবহার করতে পারে।

যদিও ট্রাম্প নিজে সরাসরি কিছু বলেননি, তবে এই নিবন্ধ শেয়ার করাকে অনেকেই তার অবস্থানের একটি ইঙ্গিত হিসেবে দেখছেন।

বর্তমানে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বাড়ছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ আরও গভীর হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন