ইরানকে অস্ত্র দিলে চীনের ‘বড় সমস্যা’ হবে: ট্রাম্প

ইরানকে অস্ত্র দিলে চীনের ‘বড় সমস্যা’ হবে: ট্রাম্প

ফন্ট সাইজ:

চীনকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চীন যদি ইরানে অস্ত্র পাঠায়, তাহলে বেইজিংকে ‘বড় সমস্যায়’ পড়তে হবে। সিএনএনের সাংবাদিক বেটসি ক্লেইনের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এমন পরিস্থিতিতে এর পরিণতি ভোগ করতে হবে। হোয়াইট হাউস থেকে ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় তিনি বলেন, চীন যদি এটা করে, তাহলে চীনের বড় সমস্যা হবে, ঠিক আছে? তিনি এ বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন কি না, তা স্পষ্ট করেননি।

তবে আগামী মাসের শুরুতে চীনে তার সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এর আগে শনিবার সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে পরিচিত তিনজন সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এ তথ্য ইঙ্গিত করছে, ইরান যুদ্ধবিরতির সময়টিকে কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ বিদেশি অংশীদারদের সহায়তায় নিজেদের কিছু অস্ত্রব্যবস্থা পুনরায় শক্তিশালী করার চেষ্টা করছে।

Kazi

২ মাস আগে

পারস্য উপসাগরে আমেরিকার কবর দিতে বদ্ধপরিকর চীন রাশিয়া। এরপর ট্রাম্প নয় আমেরিকা কাউকে আর জীবনে হুমকি দিবার শক্তি থাকবে না।
ট্রাম্প (আমেরিকা) ইরানের সঙ্গেই যুদ্ধে হেরে গেছে, আবার কোন সাহসে ট্রাম্প চীনকে হুমকি দেয়।

Ala Uddin.

২ মাস আগে

China know about this ? If know it will revese to Drum sorry trump

Mobrak

২ মাস আগে

আমেরিকার ভয়ে চীনের কাহিল অবস্থা। চীন এখনই মরে যাবে।

Golam Emran

২ মাস আগে

ওরে বাবা ভয়ে চীন হিসু করে দিছে?

মন্তব্য করুন