কোনো চুক্তি ছাড়াই অনিশ্চিত ভবিষ্যৎ, বিশ্বের সামনে প্রশ্ন পরিণতি কী

সিএনএনের বিশ্লেষণ

কোনো চুক্তি ছাড়াই অনিশ্চিত ভবিষ্যৎ, বিশ্বের সামনে প্রশ্ন পরিণতি কী

ফন্ট সাইজ:

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ২১ ঘণ্টার শান্তি আলোচনার পরও ইরানের সঙ্গে কোনো চুক্তি হয়নি বলে ঘোষণা দেয়ায়, সংঘাতের ভবিষ্যৎ নিয়ে নতুন করে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এতে মঙ্গলবার শুরু হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। ইরান যদি হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার প্রতিশ্রুতি না দেয়, তাহলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ অব্যাহত থাকবে। এর আগে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান চুক্তিতে সম্মত না হলে তাদের ‘পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে’।

তবে এখনো পরিষ্কার নয়, তিনি আবার যুদ্ধ শুরু করতে আগ্রহী কি না। বিশেষ করে যখন এই যুদ্ধ মার্কিন জনগণের কাছে ক্রমশ অজনপ্রিয় হয়ে উঠছে এবং তিনি নিজেই দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে যুদ্ধ জিতে গেছে। ইসলামাবাদে বক্তব্য দেয়ার সময় জেডি ভ্যান্স এখন কী হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কিছু বলেননি। তিনি ইঙ্গিত দিয়েছেন, ইরান চাইলে যুক্তরাষ্ট্রের ‘চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব’ গ্রহণ করতে ফিরে আসতে পারে। তবে দুই পক্ষের মতপার্থক্য দূর করতে ভবিষ্যতে কী ধরনের আলোচনা হবে, সে বিষয়ে তিনি কোনো রূপরেখা দেননি।

অন্যদিকে, শনিবারের শুরুতে ডনাল্ড ট্রাম্প বলেন, আলোচনার ফল কী হবে তা নিয়ে তিনি খুব একটা উদ্বিগ্ন নন। তিনি বলেন, চুক্তি হোক বা না হোক, এতে আমার কোনো পার্থক্য হয় না এবং দাবি করেন যে, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই সামরিকভাবে ইরানকে পরাজিত করেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন