ইসলামাবাদে মুখোমুখি আলোচনার পর লিখিত প্রস্তাব বিনিময় করছে যুক্তরাষ্ট্র-ইরান বিশেষজ্ঞ দল

ইসলামাবাদে মুখোমুখি আলোচনার পর লিখিত প্রস্তাব বিনিময় করছে যুক্তরাষ্ট্র-ইরান বিশেষজ্ঞ দল

ফন্ট সাইজ:

কয়েক ঘণ্টার মুখোমুখি আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের বিশেষজ্ঞ দল এখন লিখিত নথি বিনিময় করছে| মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধবিরতির প্রেক্ষাপটে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে| এর আগে ইরান সরকার এক্সে জানায়, এই আলোচনা ‘বিশেষজ্ঞ পর্যায়ে’ অনুষ্ঠিত হয়েছে| সেখানে অর্থনৈতিক, সামরিক, আইনগত এবং পারমাণবিক বিষয়ক কমিটিগুলো অংশ নিয়েছে| তারা আরও জানায়, প্রযুক্তিগত বিষয়গুলো চূড়ান্ত করতে ইসলামাবাদের আলোচনা অব্যাহত রয়েছে| এই আলোচনা হচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানের বিরুদ্ধে যুদ্ধের দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে| এক্সে দেয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরানের প্রতিনিধি দল দেশের ¯^ার্থ রক্ষায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ| তিনি আশা প্রকাশ করেন, প্রতিনিধি দল সাহসিকতার সঙ্গে আলোচনা করবে এবং আলোচনার ফল যা-ই হোক না কেন, সরকার জনগণের পাশে থাকবে| এ খবর দিয়েছে অনলাইন ডন|

MD Khan

২ মাস আগে

আলোচনা যেন ভেস্তে না যায়। গঠনমূলক একটি চুক্তি সম্পাদিত হোক। ইরান পুনর্গঠিত হোক।
ইসরাইলের অতিরিক্ত বাড়াবাড়ি বন্ধ হোক। ইসরাইলের ধ্বংসযজ্ঞ বন্ধ হোক।

মন্তব্য করুন