উল্লাপাড়ায় খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি রফিকুল ইসলাম খান

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল খনন কাজের উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। গতকাল সকালে উপজেলার কয়ড়া ইউনিয়নের বাগলপুর থেকে আলাউদ্দিনের বাড়ি পর্যন্ত খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রফিকুল ইসলাম খান বলেন, আমি নির্বাচিত হওয়ার আগেই এই এলাকার মানুষ আমার কাছে দাবি করেছিল খাল খনন করে দেয়ার জন্য। তারই ধারাবাহিকতায় উপজেলার কয়ড়া ইউনিয়নেই প্রথম খাল খনন কাজের উদ্বোধন করলাম। এই খাল খনন কর্মসূচি বর্ষাকালে কৃষকদের শতভাগ কাজে আসবে। এর মাধ্যমে ফসল ফলানোসহ সব দিক থেকে উপকৃত হবেন কৃষকরা। এই এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ শেষ হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমার সভাপতিত্বে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী, কয়ড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম আকন্দ, কয়ড়া ইউনিয়নের প্রশাসকসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন