সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪ পর্যন্ত চলে ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ১১টায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনের ফলাফলে মো. আবু জাফর (জিরাফ) ৯৫৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বশির উদ্দিন (তালগাছ) পেয়েছেন ৬১৮ ভোট। সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কীর্তিবাস চন্দ্র পাল বিদ্যুৎ (কাতল)। সহ-সভাপতি পদে মো. আবুল কালাম আজাদ ৬৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সদস্য পদে ৩ জন হলেন মো. মেহেদী হাসান (পেঙ্গুইন), মিজানুর রহমান (ক্রিকেট ব্যাট) ও মো. জহুরুল হক (মৌচাক)।
পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন
পটুয়াখালী প্রতিনিধি
১২ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
