গাজীপুরের কালীগঞ্জে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে মাটিকাটার অপরাধে রকিবুন নবী নামে একজনকে দুই লাখ টাকা আর্থিক জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে বেরুয়া গ্রামের এ এম মাহমুদুন নবীর ছেলে রকিবুন নবীকে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক একটি মামলায় দুই লাখ টাকা আর্থিক জরিমানা করেন। এ সময় বেঞ্চ সহকারী হিসেবে আল আমিন ও কালীগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে মাটিকাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা মোতাবেক দুই লাখ টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে মাটিকাটা বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের দুই লাখ টাকা জরিমানা
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
১২ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
