মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে অভিযান

ফন্ট সাইজ:

মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে সদর উপজেলার থানতলী ও খাগদী এলাকায় যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান ও আব্দুল্লাহ আল কাইয়ুম। এ সময় বিক্রয় রসিদ না থাকা ও বেশি দামে সিলিন্ডার বিক্রির অপরাধে খাগদী এলাকার জসিম ফকিরকে ১০ হাজার টাকা, থানতলী এলাকার সৈয়দ মনিরকে ৫ হাজার ও ফায়েকুজ্জামানকে মুফতিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির দায়ে খাগদী এলাকার তালহা ট্রেডার্সকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল কাইয়ুম জানান- তিনটি গ্যাসের গোডাউনে ২৫ হাজার টাকা ও একটি চালের গোডাউনে অভিযান চালিয়ে আরও ৪ হাজার টাকাসহ মোট ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন