ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

ফন্ট সাইজ:

যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় করুণা কান্তি মণ্ডল (৯০) নামে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে যশোর-খুলনা রেলপথের অভয়নগর উপজেলার সরদার মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত করুণা যশোরের মণিরামপুর উপজেলার আলীপুর গ্রামের উত্তরপাড়ার মৃত অমূল্য রতন মণ্ডলের ছেলে ও পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। নিহতের ছেলে গৌর কান্তি মণ্ডল জানান- তার বাবা অবসরের পর মানসিক রোগে আক্রান্ত হয়ে কয়েকবার নিখোঁজ হয়েছেন তিনি। শনিবার সকাল ৭টার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বেলা ১২টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে দেখি বাবা মারা গেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাসিফ সাঈদ জানান, তিনি মাথায় আঘাত পেয়েছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতির সময় তিনি মারা যান। এ ব্যাপারে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসির আরাফাত বলেন, সকাল ১০টার দিকে যশোরগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একজন বৃদ্ধ আহত হওয়ার খবর পেয়েছি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন