সুন্দরবনে টহলকালে গুলিবর্ষণ, অস্ত্র ও কার্তুজ উদ্ধার

ফন্ট সাইজ:

সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনের কোবাদক স্টেশনের বাইনতলা এলাকায় টহল চলাকালে জলদস্যু সন্দেহে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় দুষ্কৃতকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ৩টি দেশীয় অস্ত্র ও ৪টি কার্তুজ উদ্ধার করেছে বনবিভাগ। গত শুক্রবার বিকালে কঞ্চির খালের বাইনতলা এলাকায় এ ঘটনা ঘটে। বনবিভাগ সূত্রে জানা যায়, নিয়মিত টহলের অংশ হিসেবে বিকাল ৩টার দিকে বুড়িগোয়ালিনী স্টেশনের একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বনভূমির ভেতরে সন্দেহভাজন কয়েকজন দুষ্কৃতকারীর উপস্থিতি টের পায় টহল দল। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বনবিভাগের সদস্যরা ৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে দুষ্কৃতকারীরা দ্রুত গহীন জঙ্গলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল ও আশপাশ এলাকায় তল্লাশি চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামত বনবিভাগের হেফাজতে রাখা হয়েছে। বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুর রহমান জানান, সুন্দরবনে আইনে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন